Main Menu

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এর আগে, একই দিন সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৫ বার। অন্যদিকে গত বছর (২০২৫) সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

 

 

Share





Related News

Comments are Closed