কানাইঘাটে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় পরিত্যক্ত একটি ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে দিঘিরপাড় ইউনিয়নের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে জানতে পারে, সিলেট জেলার কানাইঘাট থানাধীন দিঘিরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ভবনটিতে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত তিনতলা ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে এসব বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জব্দ করে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed