ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান। তারা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে দমন-পীড়নের অভিযোগে গত কয়েকদিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে মার্কিন বাহিনী।
এই প্রেক্ষাপটেই শনিবার বন্দর আব্বাস শহরে ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটায় বিষয়টি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed