Main Menu

সিলেটে বিএনপির ৯ নেতা সব পদ থেকে বহিষ্কার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৯ জন বিএনপি নেতা-কর্মীকে বহিষ্কার করেছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ ও সদস্য রিপন আহমদকে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ ও কোষাধ্যক্ষ আবুল বাশারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

বহিষ্কৃতদের তালিকায় আরও রয়েছেন—লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমা।

Manual7 Ad Code

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলকে সুসংগঠিত করতে এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code