জামায়াত-জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত-জোটের প্রার্থী এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার নির্বাচনি প্রচারণা ভণ্ডুল হয়ে যায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে যান। তবে অনুষ্ঠান শুরুর আগেই কলেজের গেটে তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
দুপুর প্রায় ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার উপস্থিতিতে কর্মসূচি চালানো সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে তার আগেই শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুত করা মঞ্চ ভেঙে পড়ে।
ঘটনার পর কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনি প্রচারণার প্রথম দিন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে একের পর এক বিতর্কিত ও অশ্লীল মন্তব্য করতে থাকেন। মির্জা আব্বাসও তাকে ইঙ্গিত করে বলেছেন, ‘আমার সেই বয়স নেই, না হলে আমি এর প্রতিবাদ করতাম।’
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed