ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে হেলপারের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ ৩ কৃষকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজার পাড়া নামা এলাকায়Read More
দৌলতদিয়ায় হ্যান্ডকাপসহ ব্যবসায়ীকে ছিনিয়ে নিল মাদককারবারীরা, আহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযানRead More



Comments are Closed