Main Menu

শ্রীমঙ্গলে তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে

বৈশাখী নিউজ ডেস্ক: চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রকোপ বেড়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে সড়ক ও চা-বাগান এলাকা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। শীতের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি বলেন, আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

Share





Related News

Comments are Closed