২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ২০ কোটি ৬৭ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবুমার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২০ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যান সহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Related News
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে জেল পলাতক এক আসামীর মৃত্যুRead More



Comments are Closed