মৌলভীবাজারে স্কুলছাত্রীকে অপহরণ, ১৬ দিনেও উদ্ধার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ১০ম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (২১ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা অপহরণকারী বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রীকে (১৫) স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন।
বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি স্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা ৬ জনকে আসামি করে অপহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed