হবিগঞ্জে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোকাম্মেল হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।’
Related News
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More



Comments are Closed