Main Menu

মৌলভীবাজারে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট তিনজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

মৌলভীবাজারের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— মৌলভীবাজার-১ আসনের খেলাফত মজলিসের প্রার্থী লোকমান আহমদ, মৌলভীবাজার-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং মৌলভীবাজার-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুর রব।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন থেকে তিনজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

Share





Related News

Comments are Closed