হবিগঞ্জে অটোরিকশা-লরি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে বানিয়াচং উপজেলার খায়ারটেকা এলাকার শুটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed