সিলেটে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি আধুনিক বাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হয়েছে আরও তিনটি নতুন অত্যাধুনিক বাস।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান কার্যালয়ের সামনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট–সালুটিকর–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ–গোয়াইনঘাট–হাদারপাড়–রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাদা পাথর পরিবহন চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, অর্থ সম্পাদক এ এন এম (এনামুল) কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাহবুব আলি মবু, সমাজসেবক জাহেদ আহমদ তালুকদার এবং মালিক সমিতির সালুটিকর উপশাখার সভাপতি শফিক মিয়া।
সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed