Main Menu

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির দোয়া মাহফিল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা- যা ভাষাভিত্তিক বাঙালি পরিচয়ের সীমা অতিক্রম করে এ দেশের সকল জাতিগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় সত্তার বন্ধনে আবদ্ধ করেছে। এ মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি দর্শন, যা বাংলাদেশের ভূখণ্ড, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার সমন্বয়ে বিকশিত হয়েছে। গ্রামকেন্দ্রিক উন্নয়ন দর্শন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা থেকে জাতি গঠনের আজীবন সৈনিকে পরিণত হন।’

দোয়া মাহফিলে বক্তব্য দেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্রগঠনের অন্যতম প্রধান রূপকার। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন, গ্রামমুখী অর্থনীতি এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন।’

Manual5 Ad Code

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও গণমাধ্যম খাতে শহীদ জিয়ার অবদান বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূল প্রেরণা।’

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতাকর্মী ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির ফখরুল ইসলাম ফারুক, মাহবুব কাদির শাহি, কামরুল হাসান শহিন, শাহাব উদ্দিন আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মুকিত, কোহিনূর আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আহাদ চৌধুরী শামিম, সরোয়ার রেজা, নুরুল আমিন দুলু, দেওয়ান জাকির, রহিম আলী রাসু, শাহিন আলম জয়, আহমেদ সোলেমান, জিএম বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ ও মুসল্লিগণ।

Manual1 Ad Code

জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত সকল থানা, উপজেলা, পৌরসভা, সিটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের ইউনিটসমূহেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code