সিলেটে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শশাহপরান এলাকায় ১৮২ পিস ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন—বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত হরিহর সাহার ছেলে বলরাম সাহা (৫৪) এবং ভোলা জেলার চরফ্যাশন থানার মাদ্রাজ এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে আলী রাজ (৫৪)।
পুলিশ জানায়, সোমবার ভোরে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট থেকে মুরাদপুর সড়কে সিলেট ক্যান্টনমেন্টের প্রত্যাশা গেইট সংলগ্ন জনৈক বেলাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন কোম্পানির বড় ও ছোট সাইজের ১৮২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed