Main Menu

২১ জানুয়ারি থেকে কার্যকর মার্কিন ভিসার নতুন বন্ড শর্ত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ২১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন (বি১/বি২) ভিসার জন্য নতুন বন্ড শর্ত প্রযোজ্য হবে।

ঢাকায় মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

বার্তায় জানানো হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিক যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করতে হবে না। আগাম পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেবে না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। এছাড়া সাক্ষাৎকারের আগে জমাকৃত কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

Manual3 Ad Code

মার্কিন দূতাবাসের এ নির্দেশনার লক্ষ্য হলো ভিসা প্রক্রিয়ার নিরাপত্তা বৃদ্ধি ও নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code