বিশ্বনাথে আগুনে পুড়ে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে নববধুর পিতার পরিবারের দাবী হচ্ছে রেছনাকে স্বামীর বাড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিহত নববধূর নাম রেছনা বেগম(২৫) । তিনি ওই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী। রেছনার বাবার বাড়ি উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে আব্দুল মালিক তার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেট শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। ওই সময় পরিবারের অন্য সদস্যরাও বাড়ির বাইরে ছিলেন। তখন বাড়িতে রেছনা বেগম ও আট বছর বয়সী এক শিশু ছাড়া কেউ ছিলেন না।
বিকেল সাড়ে ৩টার দিকে রান্নাঘর থেকে চিৎকারের শব্দ শুনে এক প্রতিবেশী এগিয়ে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজার পাশে একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুললে রেছনা বেগমকে আগুনে জ্বলতে দেখা যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার রাত ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নববধুর স্বামী আব্দুল মালিক (৩৪)’কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) আব্দুল মালিককে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
Related News
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More
৯ বছরেও মেলেনি ক্ষতিপুরণ, জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতেRead More



Comments are Closed