শাকসু নির্বাচন স্থগিতের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার কিছুক্ষণ পরেই হাইকোর্টর আদেশের বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনজীবী মো. সাদ্দাম হোসেন বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে, শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করা করেন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী। এরপর এ বিষয়ে আজ (সোমবার) শুনানি শেষে হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন।
আদালতে রিট পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, শাকসু নির্বাচন করতে নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে, মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন হচ্ছে না।
এদিকে, রোববার সকালে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের অনুমতি দেয়। একইসঙ্গে প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed