রায়পুরায় ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফির অভিযোগে ৩ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফির অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সমীবাদ গ্রামের হাসেন মিয়ার ছেলে মো. রাহিম (১৮), আইয়ুব মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৮) ও গাজীপুরা এলাকার রইছ উদ্দিনের ছেলে ত্রিসাদ(২০)। শনিবার তাদেরকে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে প্রেরণ করা হয়। আদালত অভিযুক্তদের কারাগারে প্রেরণ করেন।
চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের ভুক্তভোগী তরুণীর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে অভিযুক্ত মাহাবুবুর রহমান (২৮) তার মুখ চেপে ধরে বাড়ির সামনে খড়কোটার মধ্যে নিয়ে যায় এবং তাকে মাটিতে ফেলে দেয়। রাহিম (১৮) তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করা হয়। এসময় তাদের আরো ৪/৫ জন সহযোগী এ ধর্ষণ চেষ্টায় লিপ্ত ছিল এবং তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা গত ১৬ জানুয়ারি রাতে গাজীপুরা বাজার এলাকা থেকে রাহিম, মাহাবুবুর রহমান ও ত্রিসাদকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। পরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং সেটি পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেয়। ঘটনাটি এলাকাবাসীর নজরে এলে তারা ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন, শনিবার আটকদের পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। এছাড়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed