Main Menu

জৈন্তাপুরে ১ সন্তানের জনকের আত্মহত্যা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ১ সন্তানের জনক বকুল। মানসিক হতাশাগ্রস্তের কারনে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনট ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আজিজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বকুল (৩০) বাউরভাগ বাজারে ব্যবসা করেন। পাশাপাশি তিনি এ বৎসর তার পিতার সাথে মাঠে তরমুজ চাষ করেন। বকুল তরমুজ চাষের মাঠ হতে বিশ্রামের জন্য দুপুরে বাড়িতে ফিরেন। এলাকাবাসীর ধারনা মানসিক চাপে তিনি ভোগতেছিলেন। কয়েকমাস পূর্বে তিনি স্ত্রীকে তালাক দেন। তার বিবাহিত জীবনে ১ ছেলে সন্তান রয়েছে। আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আইনগত কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed