সালমান শাহ হত্যায় সামিরা ও ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি।
তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই আরও সময়ের আবেদন করেছে সংস্থাটি। এর আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্টু বিচারের দাবিতে মানববন্ধন করে সালমান ভক্তরা।
প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি দেখা যায়।
ভক্তদের অভিযোগ, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেপ্তার না করায় ন্যায়বিচার ধীরগতি। তাদের দাবি, আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।
গত বছর ২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঐদিনই রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
Related News
মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়েRead More
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের নড়াগাতী থানায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed