শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, এবং পরীক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপাচার্য পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষকদের সাথে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ৯৮৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৫২ হাজার ৮২৩ জন। এ বছর এ-১ (বিজ্ঞান) ইউনিটে ৯৫৫ আসন ও এ-২ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০ আসন রয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed