রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রী, আদায় ৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: একদিনে ৬৮টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট-পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed