গোবিন্দগঞ্জে বালু বোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গোপিনাথপুর এলাকায় দুটি বালু বোঝাই ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে। তবে অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধার পর বালু বোঝাই ট্রাক রংপুরের দিকে যাচ্ছিলো। প্রাকৃতিক কাজ সারতে ট্রাকটি থামিয়ে সড়কের পাশে দাড় করিয়ে চালক ও হেলপার নেমে যায়। কিছুক্ষন পর অপর একটি বালু বোঝাই ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও হেলপার ট্রাকের মধ্যে আটকা পড়ে। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা চান মিয়া সহ দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার হলে হয়তো নিহত দুজনের নাম পরিচয় জানা যাবে ।
Related News
রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলাRead More
সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত: পুলিশ সুপার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষRead More



Comments are Closed