সিলেটের এনসিপির প্রার্থী এহতেশামুলের মনোনয়ন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারী) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, শনিবার চার প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বিএনপির এমএ মালিক, এনসিপির এহতেশামুল হক ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিল দ্বৈত নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র জমা না দেওয়ার কারণে। এছাড়া সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী এবং সিলেট-৪ আসনের জাতীয় পার্টির মুজিবুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিল অনান্য কাগজপত্রের অপ্রতুলতার কারণে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, এহতেশামুল হক ছাড়া বাকি চার প্রার্থী রোববার বৈধ ঘোষণা করা হয়েছে। এহতেশামুল হক যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তার হলফনামায় উল্লেখ আছে, গত ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
সিলেটের ছয়টি আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে শনিবার পাঁচ জনের মনোনয়নপত্র স্থগিত ও সাত জনের বাতিল করা হয়েছিল।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed