সিলেট-৩ ও ৬ আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালেক এবং সিলেট-৬ আসনে দলটির সংযুক্ত-২ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে শুনানি শেষে এ সিদ্ধান্ত জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র শনিবার প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়। এ সময় সিলেট জেলার ১৯টি সংসদীয় আসনে মোট ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ৫ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং বাকি ১০৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সাময়িকভাবে স্থগিত হওয়া প্রার্থীদের মধ্যে ছিলেন সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেক এবং সিলেট-৬ আসনের সংযুক্ত-২ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এম এ মালেকের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র এবং ফয়সল আহমদ চৌধুরীর ক্ষেত্রে কর সংক্রান্ত কাগজপত্র জমা না থাকায় তাদের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অনুযায়ী রোববার দুপুরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ায় শুনানি শেষে বিকাল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed