Main Menu

শীত নিয়ে দুঃসংবাদ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৯ জেলা রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহনে বাধা সৃষ্টি হতে পারে। এছাড়া কম দৃষ্টিসীমার কারণে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ ও ধীরগতিতে চলতে পারে।

Manual7 Ad Code

অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রাও আরও কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সরাসরি সূর্যের আলো কম পাওয়া যাবে, যা দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমিয়ে শীতের তীব্রতা বৃদ্ধি করবে। রাজধানী ঢাকায় বাতাসের গতি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার হবে। আজ সন্ধ্যায় ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আগামীকাল ভোর ৬টা ৪২ মিনিটে সূর্যোদয় এবং বিকেল ৫টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে।

Manual6 Ad Code

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও তার আগে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে শীতের প্রভাব বজায় থাকবে। নদী অববাহিকার এলাকায় কুয়াশার প্রকোপ বেশি থাকবে বলে বিশেষভাবে জানানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code