দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর ২০২৪-২৫ সেশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল ৩ জানুয়ারি শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শিপন আহমদ, সহ সভাপতি মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য- জাহেদ আহমদ, সদস্য মোঃ দুলাল হোসেন, সুলতান সুমন, ফয়সল আহমদ রানা, শেখ জাবেদ আহমদ ইমরান, মোঃ আব্দুল হাসিব, মোঃ আবুল বশর, সোহেল আহমদ।
সভায় বিগত দু’বছরের আয়-ব্যয়ের রিপোর্ট ও প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শরীফ আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফছান।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ক্লাব এর আয়-ব্যয়ে অনুমোদন হয়। ২০২৬-২৭ইং অর্থ বছরের কমিটি গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।
শেষে সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ এর সৌজন্যে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed