দলদলি চা বাগানে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করতে ধর্ম ও বর্ণের কোন পার্থক্য থাকতে পারেনা। ইসলামও আমাদের এই সুমহান শিক্ষা দিয়ে থাকে। বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জল আবাসভুমি। এখানে ধর্ম বর্ণে কোন পার্থক্য নেই। এখানে স্ব স্ব ধর্মের লোক স্বাধীনভাবে নিজ ধর্ম কর্ম পালন করতে পারছে। সম্প্রীতির এই উজ্জল ধারাকে বহাল রাখতে হবে। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।
তিনি বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও শীতের প্রকোপ বাড়ছে। প্রচন্ড শৈত্য প্রবাহে জনজীবন আজ অতিষ্ঠ। এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এমতাবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
শনিবার (৩ জানুয়ারী) সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে ৫নং ওয়ার্ডের দলদলি চা বাগানে হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমেদুর রহমান খান হিনুর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিমানবন্দর থানা আমীর মো: শফিকুল আলম মফিক, নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ।
চা বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলে- দলদলি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, সেক্রেটারী রিপন কর্মী, চা শ্রমিক নেতা নূর হোসেন, মনোরঞ্জন দাস, হরিচরণ দাস, সঞ্জয় শীল, শ্যামল মুন্দা ও মিলন দাস প্রমূখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed