সুখবর দিল রোমানিয়া, এক বছরে ওয়ার্কপারমিট দিবে ৯০ হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় হাতছাড়া হয়ে যাওয়া পূর্ব ইউরোপের শ্রমবাজার রোমানিয়ায় থেকে সুখবর এসেছে। ২০২৬ সালের জন্য রোমানিয়ার শ্রমবাজারে ৯০ হাজার নতুন দক্ষ ও অদক্ষ বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে নতুন করে ভিসা পদ্ধতিও অনেকাংশেই সহজ করা হয়েছে।
অতীতের ভুল শুধরে বাংলাদেশের জন্য এটা নতুন সুযোগ তৈরি হয়েছে। রোমানিয়া সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কোটা অনুমোদনের কথা জানানো হয়েছে।
রোমানিয়া সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন খাতে জনবল সংকট মোকাবিলায় ২০২৬ সালের জন্য রোমানিয়ার শ্রমবাজারে নতুন করে ৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন দিয়েছে দেশটির নির্বাহী শাখা। নিয়োগকর্তারা দীর্ঘদিন ধরে যে সব শূন্যপদ পূরণ করতে পারছেন না এবং তৃতীয় দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান অনুমতির উল্লেখযোগ্য চাহিদা থাকার প্রেক্ষাপটেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোমানিয়া সরকারের পক্ষ থেকে জনবল সংকটের খাত উল্লেখ করে বলা হয়েছে, কুরিয়ার খাতে ২৬ হাজার ২৭৫ জন, পণ্য পরিবহন ও হ্যান্ডলিং কর্মী ২০ হাজার ৯১২, ভবন ভাঙা, গাঁথুনি, মোজাইক, টাইলস, বালুকাপাথর ও পারকেট সংক্রান্ত অদক্ষ শ্রমিক ২০ হাজার ৪৮৪, নির্মাণশ্রমিক ১৭ হাজার ৭৯৯, বাণিজ্যিক কর্মী ১৬ হাজার ২৪৬, কার ও ভ্যানচালক ১২ হাজার ২৩৭, রাঁধুনির সহকারী ১২ হাজার ৭৭, সড়কপথে পণ্যবাহী যানচালক ১১ হাজার ১৩৫, নির্মাণকাজে ভাঙা ও কাটার কাজে অদক্ষ শ্রমিক ১০ হাজার ৮৭৮ এবং নিরাপত্তাকর্মী ১০ হাজার ৪৩৮ জন কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রতি বছর বা প্রয়োজন অনুযায়ী সরকারের সিদ্ধান্তে নির্ধারিত হয়। শ্রম, পরিবার, যুব ও সামাজিক সংহতি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোমানিয়ার ইমিগ্রেশন বিষয়ক সাধারণ পরিদর্শন অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য মোট ৮৩ হাজার ৯১৪টি কর্মসংস্থান/পোস্টিং পারমিট ইস্যু করা হয়েছে এবং ৭ হাজার ৪১৮টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে ১,০৫,৯৭৭টি কর্মসংস্থান/পোস্টিং পারমিট ইস্যু করা হয়েছিল।
একই সময়সীমায়, কর্মসংস্থানের উদ্দেশে ৬১ হাজার ৯৫৪টি অস্থায়ী বসবাসের অনুমতি এবং পোস্টিং উদ্দেশে ১৫৬টি বসবাসের অনুমতি দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তথ্যে আরও জানা যায়, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রোমানিয়ায় প্রবেশকারী বিদেশি নাগরিকদের জন্য কর্মসংস্থানের উদ্দেশে ৪২ হাজার ৫৪৪টি ভিসা ইস্যু করা হয়েছে। একই সময়ে কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি ভিসার ৯ হাজার ৮৫১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়।
এ ছাড়া ২৭২টি ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে এবং ৪ হাজার ৬৪৮টি আবেদন এখনো নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
Related News
জল আর জীবনের অপূর্ব সেতুবন্ধন
Manual5 Ad Code শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: খালের নীরব জলে নোঙ্গর করা নৌকা,Read More
মার্কিন স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে বড় ধরনেরRead More



Comments are Closed