মৌলভীবাজারে বাঁশঝাড় থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বনবাদাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ধারাবাহিকতার মধ্যেই এবার মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাঁশঝাড় থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে র্যাব-৯-এর গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা গ্রামের ন্যাশনাল টি এস্টেট এলাকার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র্যাব-৯ তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৩১টি এয়ারগান উদ্ধার করেছে।
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed