জৈন্তাপুরে বাস তল্লাসী করে চোরাচালানের কম্বল ও প্রসাধনী জব্দ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে পর্যটকবাহী বাস তল্লাসী করে বিপুল সংখ্যক চোরাচালানের কম্বল ও প্রসাধনী আটক করেছে।
২ জানুয়ারী শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সম্মুখে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাহী তায়েফ পরিবহনের ১টি বাস গাড়ী তল্লাসী পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের ৭০টি কম্বল, ৪০০ পিস পন্ডস ফেসওয়াস, ১০০ পিস সীসা তৈল আটক করা হয়। অভিযান পরিচালনা কালে বাসগাড়ী থামানোর সাথে সাথে পর্যটক বেশি চোরাকারবারী দলের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী পরিচালনা করে চোরাচালানের কম্বল সহ প্রসাধনী আটক করা হয়েছে। বিধি মোতাবেক বিশেষ ক্ষমতা আইনে মামলা রকর্ড করা হবে। আমাদের চোরাচালান বিরুধী অভিযান অব্যাহত আছে।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed