Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন মেরামত-সংস্কার ও উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৩ জানুয়ারি) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

Share





Related News

Comments are Closed