ওসমানীনগরে মারামারি থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন।
নিহত আতিক মিয়া (৪২) ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের বাসিন্দা।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে আতিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামে মারধরের শিকার হন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামের দুই ভাই আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে মামলা চলমান। আকলিছ মিয়ার দায়ের করা মামলায় বুধবার জামিনে বের হন পাচু মিয়াসহ আরও কয়েকজন। জামিনে বের হওয়ার পর থেকে আকলিছ মিয়ার সঙ্গে আবার বিরোধ দেখা দেয়।
এদিকে বুধবার সন্ধ্যায় আকলিছ মিয়া বিষয়টির ব্যাপারে গ্রামের মুরব্বিদের নিয়ে সালিস ডাকেন। সালিসে উপস্থিত ছিলেন আতিক মিয়াও। সালিসের জন্য লোকজন উপস্থিতির সময় আকলিছ মিয়ার প্রতিপক্ষের লোকজন হামলা চালান। এ সময় সালিসে থাকা লোকজন মারামারি না করার অনুরোধ করলে তাঁদেরও মারধর করা হয়। এতে দায়ের কোপ ও মারধরে আহত হন আতিক মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed