চুনারুঘাটে মুড়ারবন্দ মাজারে ওরশ ৩ ও ৪ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফে শায়িত পীরে মুকাম্মেল, মুর্শেদে কামেল আলা হযরত শাহ সূফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ)-এর ৩৩তম ওফাৎ দিবস স্মরণে আগামী ৩ ও ৪ জানুয়ারি দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে দুই দিনব্যাপী মাজার জিয়ারত, মোতাওয়াল্লীর বাসভবনে সারারাত কোরআন খতম, জিকির-আজকার, সামা মাহফিল এবং বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
৪ জানুয়ারি শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ মোবারকের সমাপ্তি ঘটবে।
প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত আশেকান, ভক্তবৃন্দ ও মুরিদানগণ পবিত্র ওরশে অংশগ্রহণ করে থাকেন। এই বারও মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লী ও গদ্দীনশীন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি দেশের আশেকান, ভক্তবৃন্দ ও মুরিদানদের উপস্থিত থাকার জন্য দাওয়াত জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed