সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার পুরুষ ও দুই নারীসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌণে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকার ‘মারজান’ আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান (২৭), মোঃ রশিদ (৩১), মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) এবং খাদিজা আক্তার বৃষ্টি (২৫)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি নন-এফআইআর দায়ের করা হয়েছে। সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগে সংশ্লিষ্ট ‘মারজান’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed