কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে আটক ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিল্লা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে থানা পুলিশ। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বোমা মেশিন ব্যবহার করে টিল্লা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন— মো. মাহমুদুল (২১), পিতা: মো. বাছির; মো. সাকিবুল হাসান (১৯), পিতা: মো. ফসিউদ্দিন মিয়া (উভয় সাং- খায়েরগাঁও); মো. লালন (২০), পিতা: মো. শামসুল হক, সাং- দক্ষিণ রাজনগর; মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), পিতা: হাফিজ আশরাফ আলী, সাং- বাবুল নগর; মো. ইয়াকুব আলী (৩৬), পিতা: ইকরাম আলী, সাং- চিকাডহর; মো. কামরুল (২৫), পিতা: আব্দুল খালিক, সাং- জালিয়ারপার; মো. আব্দুল করিম (২৭), পিতা: মৃত আব্দুর রশিদ, সাং- ধুপরীরপাড় খাগালীপাশা; মো. আবু বক্কর (২২), পিতা: মো. আব্দুল মালেক, সাং- পাড়ুয়া মাঝপাড়া; মো. শফিক মিয়া (৪২), পিতা: মৃত মঙ্গল মিয়া; মো. রুহুল আমিন (৩০), পিতা: মঙ্গল মিয়া (উভয় সাং- পাড়ুয়া মাঝপাড়া); মোহাম্মদ কামরুজ্জামান (৩০), পিতা: ময়না মিয়া, সাং- দক্ষিণ কালিবাড়ি; মোহাম্মদ লাল মিয়া (২৮), পিতা: মো. আব্দুল জব্বার, সাং- চিকাডহর; মো. আখতার মিয়া (২৮), পিতা: ধনাই মিয়া, সাং- পাড়ুয়া মাঝপাড়া; মো. শরিফ উদ্দিন (১৯), পিতা: মো. আবু বক্কর; মুহাম্মদ সুলতান উদ্দিন (২২), পিতা: মো. আবু বক্কর (উভয় সাং- পাড়ুয়া উজানপাড়া); এবং মো. আল আমীন হোসেন (৩২), পিতা: মৃত আব্দুল মুতালিব, সাং- ভোলাগঞ্জ। সকলেই কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা।
এর আগের দিন যৌথ বাহিনীর অভিযানে টিল্লা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আটক ১৬ জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “যারা অবৈধভাবে শাহ আরেফিন টিল্লা থেকে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed