সিলেটের ৩টিসহ ৪৭ আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়ন জমা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই ৪৭টির মধ্যে সিলেট জেলায় রয়েছে ৩টি আসন। এগুলো হলো- সিলেট-১ আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও সিলেট-৪ আসনে জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. রাশেদ উল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন- ‘আমরা নির্বাচনী বৈতরণী পার করার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে জোট হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
উল্লেখ্য, জামায়াতসহ ৮-দলীয় জোটের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে এনসিপি। এই জোটে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেবে বলে আলোচনা রয়েছে।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed