সারা দেশে ২৫৮২টি মনোনয়নপত্র জমা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের ভেতর সারাদেশে জমা পড়েছে ২৫৮২টি মনোনয়নপত্র।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, মোট ৩৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ২৫৮২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বোচ্চ মনোনয়ন জমা পড়েছে ঢাকা অঞ্চলের ৬ জেলায় মোট ৪৪৪টি। আর সর্বনিম্ন ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় মোট ১৪২টি।
এর আগে সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed