Main Menu

সিলেট-৬ আসনে এমরানের পর ফয়সলকে বিএনপির মনোনয়ন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে এবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছে বিএনপি।

গত শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে ফয়সল আহমদ চৌধুরীবে মনোনয়ন প্রদান করা হয়। যা রোববার রাতে জানাজানি। ফয়সল আহমদ চৌধুরীর মিডিয়া সেল থেকে মনোনয়ন প্রাপ্তির তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে বিএনপর মনোনয়ন ঘোষণার প্রথম ধাপে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় প্রার্থী হিসেবে এমরান আহমদ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual4 Ad Code

অপরদিকে, ফয়সল আহমদ সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

প্রথম ধাপে দলীয় মনোনয়ন না পেলেও মাঠে সক্রিয় ছিলেন ফয়সল। এবার তাকেও দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

জানা গেছে, এই দুই নেতাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেবেন।

Manual1 Ad Code

বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। তাই একাধিক নেতাকে মনোনয়ন প্রদান করা হচ্ছে। এদের মধ্যে থেকে একজনকে পরে বাছাই করে নেওয়া হবে।

Manual4 Ad Code

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, কয়েকটি আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code