রেললাইনের পাত তুলে ফেলায় ইঞ্জিনসহ ট্রেনের দুই বগি লাইনচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার ২০ ফুট রেললাইনের পাত খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে।
মো. হানিফ আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে।এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি বলেন, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বতর্মানে রেললাইন মেরামত করতে চেষ্টা চলছে।
Related News
পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১৮ কোটি ২১ লাখ ৬৯,৫১৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস ২৪ দিনেরRead More
নিখোঁজের ২দিন পর নদীতে মিলল শিক্ষক আদিত্যের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকারRead More



Comments are Closed