Main Menu

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে ওই দিনের জন্য ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সুবিধাজনক সময়ে মহাসমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed