মৌলভীবাজারে বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রবাস ফেরত দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। আহত মো. জমির উদ্দিন (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে সিলেটে পাঠানো হয়।
খবর পেয়ে রাত ৮টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের প্রস্তুতির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
Related News
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল ব্যবহারের অভিযোগ, জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতেরRead More
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদেরRead More



Comments are Closed