সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় বিড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আবিদ আহমদ (২২)সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের সাচান এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৯৮ হাজার পিস ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি জব্দ করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মালামালসহ তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed