সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত, সংস্কার কাজ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৫ থেকে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ ও মালুয়া হাউজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এছাড়া দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া ও বিরতী সিএনজি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।
Related News
সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে তামাবিল সড়কRead More
সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের পাতা উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ময়লার স্তুপ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষেরRead More



Comments are Closed