হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য ও অস্ত্র জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, ওষুধ, গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করেছে ৫৫ ব্যাটালিয়নের বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সীমান্তে নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে এই অভিযান সফল হয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তদন্ত ও অভিযান সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া রোডে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মিনি ট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামার সংকেতে রুখে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স যেমন ক্লোপজি ক্রিম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রিম এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ টাকার বেশি।
এছাড়া বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদ আসে। এ সংক্রান্ত টহল চলাকালে বিজিবির টহলদল চোরাকারবারিদের ধাওয়ায় ভারতীয় গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এই অঞ্চলে নিয়মিত অভিযান, নজরদারি ও তৎপরতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালান রোধে কাজ করছে। অভিযান শেষে জব্দকৃত পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed