সিলেটে ব্রীজের নীচে মিললো বিদেশি রিভলবার ও বিস্ফোরক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে একটি বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন বুড়িডহর এলাকার পিয়াইন ব্রিজের নিচ থেকে ব্যাগের ভিতর রাখা অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ এবং NEOGEL EMULSION EXPLOSIVES বিস্ফোরক দ্রব্য জব্দ করে র্যাব-৯ এর একটি টিম।
তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed