জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করেছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারও ফোর্সগণ দরবস্ত বাজারের হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করেছে।
আটককৃতরা হলো উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার (২৮), জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল মিয়ার ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল (জুলাই) গ্রামের আব্দুল মোছাব্বির এর ছেলে মারুফ আহমদ (২৬)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবৃুবুর রহমান মোল্লা ১৫২ পিস ইয়াবা তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed