সৌদি আরব সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের এক মাসের মাথায় জীবিকার তাগিদে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের আব্দুল মোহিত রাজন (৩০)। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রিয়াদের ইয়াসমিন এলাকার একটি সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি লরির চাপায় ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ লরিচালককে গ্রেফতার করেছে।
নিহত রাজন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন। পরে ২১ আগস্ট জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।
গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সোমবার (২২ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সেখানে থাকা তার সহকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed