শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো।
উল্লেখ্য, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশRead More
শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার, সবার জন্য উন্মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে পরিচালিত চাইনিজRead More



Comments are Closed